প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান আজ শনিবার সকালে নিজ গ্রাম ঝিনাইদহের ঐতিহ্যবাহী মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে বললেন, গণঅভ্যুত্থানের সাথে সর্বপ্রথম বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বেইমানি করেছেন।
তিনি মনে করেন, গণঅভ্যুত্থানের মূল চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
নাহিদ ইসলামের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, নাহিদ ইসলাম গণঅভ্যুত্থান পর্যন্ত একদম সঠিক পথেই ছিলেন। কিন্তু তিনি যে মুহূর্তে জামায়াতে ইসলামীর ফাঁদে পা দিয়েছেন, ঠিক তখন থেকেই তিনি বিপথগামী হয়েছেন।






