ঢাকা   সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৮:৩৯ পিএম

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমলেও ঈর্ষণীয় সাফল্য ধরে রেখেছে রাজশাহী ক্যাডেট কলেজ। এ বছর কলেজটির ৪৯ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কলেজের ৪৯ জন পরীক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে।

অধ্যক্ষ বলেন, ভালো ফলাফলের ক্ষেত্রে রাজশাহী ক্যাডেট কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ঐতিহ্য। এখানে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা হয় না। তাদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি মৌলিক সামরিক প্রশিক্ষণ ও খেলাধুলার অনুশীলন করানো হয়।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণেরও ব্যাপক সুযোগ রয়েছে। শিক্ষা, শৃঙ্খলা, প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে ক্যাডেটদের জ্ঞান ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যাডেট কলেজগুলো কাজ করে যাচ্ছে।

রাজশাহী ক্যাডেট কলেজের এই ধারাবাহিক সাফল্য ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে কলেজ কর্তৃপক্ষ এ কর্মধারা অব্যাহত রাখার জন্য সবার আন্তরিক দোয়া কামনা করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন