ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সকাল সাড়ে ৬টায় প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৫৮ এএম

সকাল সাড়ে ৬টায় প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

সকাল সাড়ে ৬টায় প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : ডারউইনে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রত্যাশিত দলই নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিকরা। তবে ম্যাচের দিন সকালে নিজেদের একাদশ ঘোষণা করবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার একাদশে ফিরেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজলউড। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে। এছাড়া প্রাথমিক দলে থাকলেও জায়গা হয়নি জশ ইংলিসের।

দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়া তাদের প্রথম সারির পেস আক্রমণকে একসঙ্গে পাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর প্রথমবারের মতো জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে নিয়ে শক্তিশালী পেস ইউনিট সাজিয়েছে তারা। গত অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় থাকা হ্যাজলউড ইনজুরির কারণে অ্যাশেজের কোনো ম্যাচ খেলতে পারেননি। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের একটি ম্যাচেই খেলেছিলেন অধিনায়ক প্যাট কামিন্স।

ব্যাটিংয়েও শক্তিশালী অস্ট্রেলিয়া। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ও বেউ ওয়েবস্টারের সঙ্গে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি। ওপেনিংয়ে ট্রাভিস হেডের সঙ্গী হিসেবে থাকছেন জেক ওয়েদারাল্ড, যিনি অ্যাশেজেও হেডের সঙ্গে ইনিংস শুরু করেছিলেন।

চোট কাটিয়ে একাদশে ফিরেছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। অ্যাডিলেডে ইংল্যান্ডের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছেন তিনি।

এদিকে টেস্টের আগের দিন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলের ক্যাম্পে কয়েকটি ছোটখাটো চোটের সমস্যা রয়েছে। এ কারণে এখনো একাদশ ঘোষণা করেনি বাংলাদেশ। তবে শান্ত নিশ্চিত করেছেন, উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস খেলার জন্য পুরোপুরি ফিট আছেন।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের অস্ট্রেলিয়া একাদশ

জেক ওয়েদারাল্ড, ট্র্যাভিস হেড, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন