ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাবা হারানো মেসিকে রোনালদোর বার্তা, শক্ত থাকতে বললেন

Authorনিউজ রুম

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:০২ পিএম

বাবা হারানো মেসিকে রোনালদোর বার্তা, শক্ত থাকতে বললেন

কয়েকদিন আগে প্রাণপ্রিয় বাবাকে হারিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। শোকে আচ্ছন্ন এই ফুটবলার এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত বাবা হোর্হে মেসিকে উদ্দেশ্য করে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন। সেখানে কমেন্ট করে মেসিকে শক্ত থাকার বার্তা দিয়েছেন ইতিহাসের আরেক সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির উদ্দেশে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া বার্তায় সমবেদনা জানিয়েছেন পর্তুগিজ তারকা।

রোনালদো লিখেছেন, ‘এই কঠিন সময়ে তোমাকে এবং তোমার পরিবারকে একটি বড় আলিঙ্গন। শক্ত থাকো, লিও!’

মেসির বাবা হোর্হে মেসি গত শুক্রবার ৬৮ বছর বয়সে মারা যান। তার মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। বাবার মৃত্যুর পর বুধবার দেওয়া দীর্ঘ বিবৃতিতে মেসি জানান, জীবনের সবচেয়ে কঠিন এই সময়ে তিনি নিজেকে সামলাতে পারছেন না। এমনকি ফুটবল ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়েও তার মনে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়।

মেসি লিখেছেন, ‘আমি জানি না তোমাকে ছাড়া কী করব, কিভাবে এগিয়ে যাব। আমি শুধু ফুটবল খেলেছি, আর এখন আমার গুরুতর সন্দেহ হচ্ছে যে আমি আর কতদিন এটি চালিয়ে যাব। তুমি শুরু থেকে শেষের কাছাকাছি সময় পর্যন্ত আমার পাশে ছিলে। কেন আর একটু অপেক্ষা করলে না, যাতে আমরা একসঙ্গে শেষ করতে পারতাম?’
বাবার সঙ্গে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিও বারবার ফিরে এসেছে মেসির লেখায়। শৈশব থেকে ফুটবলের প্রতিটি ধাপে জর্জ ছিলেন তার পাশে- বাবা, বন্ধু এবং প্রতিনিধি হিসেবে। মেসির ফুটবল জীবনের সাফল্য-ব্যর্থতার প্রতিটি মুহূর্তও তিনি কাছ থেকে দেখেছেন।

রোনালদোর পাশাপাশি মেসির এই কঠিন সময়ে সমবেদনা জানিয়েছেন আরও বেশ কয়েকজন ফুটবলার। তাদের মধ্যে রয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া, আর্তুরো ভিদাল, হুলিয়ানো সিমিওনে, রিচার্লিসন ও থিয়াগো আলমাদা।

ফুটবল মাঠে দুই মহাতারকার প্রতিদ্বন্দ্বিতা বহু বছর ধরে ভক্তদের মুগ্ধ করলেও, মেসির ব্যক্তিগত শোকের মুহূর্তে রোনালদোর এই বার্তায় উঠে এসেছে প্রতিদ্বন্দ্বিতার ঊর্ধ্বে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন