ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে মারধর, আটক ২

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে মারধর, আটক ২

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হওয়ার সময় বিএনপি নেতা বাধা দিলে তাকে মারধর করা হয়েছে। এই ঘটনায় নাঙ্গলকোট থানার পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের দুজনকে আটক করেছে।

আজ বুধবার বিকেল ৫টায় দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাসান খোরশেদের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

ঢালুয়া উচ্চ বিদ্যালয়ের সামনে মিছিলে বাধা দিলে উপজেলার ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আজাদকে পিটিয়ে আহত করে নিষিদ্ধ ছাত্রলীগ।

স্থানীয় সূত্রে জানা গেছে বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় অবস্থান করছেন ।

এ বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মাহফুজুর রহমান বলেন, বর্তমানে এমপি আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, যার কারণে আজকে বিএনপি মাইর খাচ্ছে। একটি ইউনিয়নে এত বড় মিছিল কার ইন্ধনে হয়েছে এ বিষয়ে প্রশ্ন আছে ।

নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কালীম উল্লাহ আমার দেশকে বলেন, আমি ঢাকায় আছি । বিষয়টি সম্পর্কে আমি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম আমার দেশকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করার সময় একটি ঘটনা ঘটেছে আমরা পরবর্তী সময়ে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন