ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শপিং মল ও দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১১:৩৮ পিএম

শপিং মল ও দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

শপিং মল ও দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের সব শপিং মল, মার্কেট ও দোকানপাট বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। একই সঙ্গে সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করা এবং আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশটি আজ থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান ইত্যাদি জরুরি সেবা এই আদেশের আওতামুক্ত থাকবে।

এর আগে গত ১১ জুন জারি করা এক স্মারকের মাধ্যমে দোকানপাট ও মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়েছিল। নতুন আদেশের ফলে আগের সেই সিদ্ধান্ত বাতিল হলো।

বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার সই করা এই নির্দেশনায় সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন