ঢাকা   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা, বললেন নাহিদ ইসলাম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা, বললেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংযোগ শেষে পঞ্চগড়ের গোল চত্বরে পথসভায় বলেছেন, আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্টদের বাংলাদেশে পুশইন করুন; আমরা বিচার করতে প্রস্তুত আছি।

তবে তিনি আরও উল্লেখ করেন যে, সীমান্ত দিয়ে ভারত থেকে পুশইন কোনো ভাবেই মেনে নেবে না এনসিপি।

এসময় দলটির দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা চাঁদাবাজি করছেন তারা মনে রাখবেন আওয়ামী লীগ যে পথে গেছে আপনাদের সে পথে যেতে হবে। সংস্কার ছাড়া আগামী নির্বাচন মেনে নেবে না এনসিপি।

শিক্ষার্থীরা আবেগ নিয়ে মাঠে নেমেছিল বলে; আওয়ামী লীগকে হটানো সম্ভব হয়েছে; আবেগ নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে-উল্লেখ করেন হাসনাত।

পরে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, বাংলাবান্ধা পোর্ট দিয়ে প্রতিদিন অবৈধভাবে কার্যক্রম চলছে; যেটা আর হতে দেয়া যাবে না।

এসময় আগামী নির্বাচনে টাকার কাছে অন্ধ হয়ে নিজেকে বিক্রি করে না দিয়ে; পাঁচবছরের দুর্ভোগ ডেকে না আনার পরামর্শ দেন সারজিস।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন