ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দাম কমলো ডলারের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১২:১০ পিএম

দাম কমলো ডলারের

দাম কমলো ডলারের

এমটিনিউজ২৪ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে ডলারের দর ১ টাকা পর্যন্ত কমেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে রেমিট্যান্স হাউস থেকে ডলার কিনেছে।

গত সপ্তাহেই রেমিট্যান্সের ডলারের দাম ছিল ১২৩.৬০ টাকা থেকে ১২৩.৭০ টাকা।

বাংলাদেশ ব্যাংক ‍সূত্রে জানা যায়, এদিন ঋণপত্র (এলসি) নিষ্পত্তিতেও ডলারের দর কমেছে; আগামী সপ্তাহে আরো কমতে পারে। 

মূলত বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাংকে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘ মেয়াদে নির্ধারিত সর্বোচ্চ কাছাকাছি রয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোর হাতে পর্যাপ্ত ডলার রয়েছে।

এ জন্য ব্যাংকগুলো বেশি দরে রেমিট্যান্স কিনছে না। 

অন্যদিকে কম দামে এলসি নিষ্পত্তি অফার করছে ব্যবসায়ী গ্রুপকে। কারণ ব্যাংকগুলোর কাছে যে ডলার রয়েছে, তা দ্রুত বিক্রি করে দিতে চাচ্ছে। গত তিন দিনে নিষ্পত্তির দরও কমিয়ে আনা হয়েছে।

এদিকে দেশের মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭.০৬৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২.২৬০ বিলিয়ন ডলারে। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বুধবার দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭.০৬৬ বিলিয়ন ডলার। 

অন্যদিকে আইএমএফের বিপিএম-৬ হিসাব পদ্ধতিতে রিজার্ভ গত বুধবার দাঁড়িয়েছে ৩২.১৫ বিলিয়ন ডলারে। আগের দিন এই হিসাবে রিজার্ভ ছিল ৩২.২৬০ বিলিয়ন ডলার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন