ঢাকা   শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পাবনা-৩ আসনের আ.লীগের সাবেক সংসদ সদস্য

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০১:০৫ পিএম

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন পাবনা-৩ আসনের আ.লীগের সাবেক সংসদ সদস্য

মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কঠোর পুলিশি পাহারায় তিনি বাড়িতে পৌঁছান। এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে মানবিক বিবেচনায় পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম চার ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

গোলাম হাসনাইন রাসেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি ভাঙ্গুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

পরিবার জানায়, বেশ কিছু দিন ধরে রাসেলের মা নূরজাহান রেখা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে আসামিপক্ষের আইনজীবী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মানবিক বিবেচনায় প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনটি মঞ্জুর হলে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য পুলিশ পাহারায় মুক্তি দেওয়া হয়।

শুক্রবার সকালে মুক্তির পর রাসেল নিজ বাড়িতে গিয়ে শেষবারের মতো মায়ের মরদেহ দেখেন। সকাল ১০টায় ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পার-ভাঙ্গুড়া গোরস্থানে দাফন করা হয়। দাফন শেষ হওয়ার পরপরই তাকে পুনরায় পাবনা জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

রাসেলের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ জানান, জেলা প্রশাসকের মানবিক আদেশে তিনি অন্তত মায়ের শেষবিদায়ে উপস্থিত থাকতে পেরেছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত করর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, তার ৪ ঘণ্টার প্যারোলে মুক্তিকে কেন্দ্র করে ওই এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিলো। দাফন শেষে তাকে কড়া নিরাপত্তায় কারাগারেরপাঠানো হয়েছে।

পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে তাকে ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা-দাফন শেষে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে আনা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন