ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহপরান রহ.উরুসের সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশের ব্রিফিং

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ১১:০৪ পিএম

শাহপরান রহ.উরুসের সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশের ব্রিফিং

সিলেটে হযরত শাহ্পরান রহ.এর বার্ষিক উরুস আগামী ১৮ ও ১৯ আগস্ট ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য হবে। উরুসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রেস ব্রিফিং করেছেন এসএমপি’র পুলিশ কমিশনার।

সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে মাজার প্রাঙ্গণে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার বলেন, পবিত্র শাহপরান (রহ.) মাজারের বার্ষিক উরুস উপলক্ষে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। উরুসকে কেন্দ্র করে হয়রানি, বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

তিনি মাজার ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে গান-বাজনা, নাচানাচি, উচ্চস্বরে মাইক বাজানো, মাদক, চুরি-ছিনতাইসহ অসামাজিক ও অশালীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। উরুস শান্তিপূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে মাজার কমিটি, ভক্ত-অনুরাগী, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)মোঃ আফজাল হোসেনসহ মাজার কমিটির সদস্যবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশন, তাওহিদ ফেডারেশনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এসএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন