ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:৪৮ এএম

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা ও হাত-পায়ের রগ কেটে দেওয়ার প্রতিবাদে নোয়াখালীতে মশাল মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।

আজ সোমবার রাত ৮টার দিকে জেলা শহর মাইজদীর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন দলটির নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন তাঁরা।

এতে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেল, গণঅধিকার পরিষদ সদর উপজেলার সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক শরিফুল রাজু প্রমুখ।

বক্তারা বলেন, গত শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের পূর্বঘোষিত সমাবেশ ছিল। কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ের ওপর শান্তিপূর্ণ সমাবেশে সমাপনী বক্তব্যের শেষ মুহূর্তে সংসদ সদস্য আমির হামজা ও আশপাশের জামায়াত শিবিরের কর্মীরা এসে অতর্কিতভাবে সমাবেশে হামলা করেন। এ সময় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

বক্তারা জানান, জামায়াতের লোকজন তাঁদের এক কর্মীর পায়ের দুটা রগ কেটে দিয়েছেন। আরেক নেতার নাকের হাড় ভেঙে গেছে এবং কপালের হাড় ফেটে গেছে। বক্তারা দ্রুত সময়ের মধ্যে আমির হামজার সংসদ সদস্য পদ বাতিল ও এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন