প্রবীণ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের (৯৫) জানাজা নামাজ মসজিদের ভেতর চলছে। বাইরে দাঁড়িয়ে রয়েছেন ইন্দ্রজিত, সুজিত, মধুসূদন ও বিপ্লব কুমার সাহা। কারো চোখ অশ্রুসিক্ত, আবার কারো চেহারায় শোকের ছাপ। প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে এসেছিলেন তারা। এমনই এক দৃশ্য দেখা গেছে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার কলামহলা দরগাহ জামে মসজিদে।
মৃত আব্দুর রহমান কটিয়াদী পৌর এলাকার পূর্বপাড়া মহল্লার বাসিন্দা। তিনি একজন প্রবীণ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য ছিলেন। এ ছাড়া আব্দুর রহমান দীর্ঘদিন স্থানীয় দরগাহ জামে মসজিদের কোষাধ্যক্ষ ছিলেন।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরদিন (মঙ্গলবার) দুপুরে জোহরের নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়। পরে মসজিদের পাশের সামাজিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
আব্দুর রহমানের জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন পৌর এলাকার বাসিন্দা শিক্ষক ইন্দ্রজিত কুমার সাহা, সুজিত কুমার সাহা, মধুসূদন সাহা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিপ্লব কুমার সাহা।
তার মৃত্যুর সংবাদ অন্যদের মতো আমাদেরও শোকাহত করেছে। এ জন্য শেষ বিদায়ের শ্রদ্ধা জানাতে আমরা উপস্থিত হয়েছি।’
শিক্ষক সুজিত কুমার সাহা বলেন, ‘আব্দুর রহমান খুবই বিনয়ী মানুষ ছিলেন। আমাদের পরিবারের সঙ্গে অনেক আগে থেকেই তার গভীর সম্পর্ক ছিল। তার শেষ বিদায়ের সময় উপস্থিত হলাম। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’
বার্তা বাজার/এআর






