ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন, দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৫:৪৭ এএম

বিএসটিআই অনুমোদন ছাড়াই উৎপাদন, দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলার বিভিন্ন বাজারে বেকারি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে সলঙ্গা বাজারে অবস্থিত কয়েকটি বেকারি প্রতিষ্ঠানে তদারকি করে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পণ্যের লেবেলিংয়ে অনিয়ম এবং ব্রেড, কেক ও বিস্কুট উৎপাদনে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মতি বেকারি অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ম্যানেজার মো. হিরা সরদারকে ৫০ হাজার টাকা এবং আলমিন ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক মো. জিল্লুর রহমান সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফলে দুই প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানের অংশ হিসেবে সিরাজগঞ্জ রোড, হাটিকুমরুল ও পাঁচলিয়া বাজারে ডিম, কাঁচামরিচসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ, র‍্যাব-১২ এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন