ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রচুর ধরা পড়ছে, ইলিশের দাম কেজিতে কমলো এক লাফে ৭০০ টাকা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:৩৫ এএম

প্রচুর ধরা পড়ছে, ইলিশের দাম কেজিতে কমলো এক লাফে ৭০০ টাকা

প্রচুর ধরা পড়ছে, ইলিশের দাম কেজিতে কমলো এক লাফে ৭০০ টাকা

এমটিনিউজ২৪ ডেস্ক : গত দুই-তিন দিন  ধরে আমদানি বাড়ায় চাঁদপুরে  ইলিশের দাম কিছুটা কমেছে। কিছু ইলিশ ধরা পড়ছে পদ্মা-মেঘনা নদীতে। এক কেজি ওজনের ইলিশ গত কয়েকদিন আগেও বিক্রি হয়েছে ৩ হাজার ২শ’ টাকা। এখন বিক্রি হচ্ছে ২ হাজার ৫শ’ থেকে ৭শ’ টাকা। এক লাফে কেজিতে কমেলো ৭০০ টাকা।

ইলিশের ভরা মৌসুম চলছে।এসময়  জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ে। কিন্তু এবার তার ব্যতিক্রম। মওসুমের দীর্ঘ সময় জেলেরা নদীতে ইলিশ পায়নি। এখন কিছু ইলিশ ধরা পড়ায় সামান্য ইলিশ  আমদানি বেড়েছে। আর আমদানি বৃদ্ধি হলে দাম আরও কমার সম্ভাবনা জানিয়েছে ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট সংলগ্ন ইলিশের আড়তে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এখানকার আড়তে জেলেরা নদীতে থেকে ইলিশসহ অনান্য মাছ আহরণ করে সরাসরি এনে বরফ ছাড়াই বিক্রি করছেন।

হরিনা আড়তে গিয়ে দেখাগেছে ইলিশ কেনবেচার ব্যস্ততা। গত এক সপ্তাহ আগেও এই আড়তগুলোতে ক্রেতার সংখ্যা ছিলো খুবই কম। কারণ তখন জেলেরা অধিকাংশ সময় নদী থেকে খালি হাতে ফিরে এসেছে।

হরিণা ঘাটের পাশের এলাকা বহরিয়ার জেলে হান্নান গাজী বলেন, গত কয়েক সপ্তাহ নদীতে মাছ ধরতে যাওয়া হয়নি। কারণ জ্বালানি খরচ উঠেনি। গত দুই-তিনদিন আবার নদীতে ইলিশের বিচরণ বেড়েছে। প্রস্তুতি নিচ্ছি আবারও নদীতে নামব।

কুমিল্লা থেকে তাজা ইলিশ কিনতে এসেছেন সাহেদসহ বেশ কয়েকজন। তারা জানান, ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ৪টি ইলিশ কিনেছেন  ৯ হাজার টাকা দিয়ে। আর বিভিন্ন সাইজের মিলিয়ে  ২৮হাজার টাকার ইলিশ কিনেছেন। এই ঘাটে আসার কারণ হচ্ছে বরফ ছাড়া সরাসরি পদ্মা-মেঘনার তাজা ইলিশ পাওয়া যায়। 

এই ঘাটের পাইকারি ইলিশ বিক্রেতা জসিম উদ্দিন ছৈয়াল বলেন, গত এক সপ্তাহ পূর্বে ইলিশের আমদানি ছিলো খুবই কম। গত কয়েকদিন আবার জেলেদের জালে বিভিন্ন সাইজের ইলিশ ধরা পড়ছে। বর্তমানে ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫শ’ থেকে ৮শ’ টাকা। এক সপ্তাহ পূর্বে ছিলো ৩ হাজার ২শ’ টাকা। ৮শ’ থেকে ৯শ’ গ্রাম ওজনের ইশিল বিক্রি হচ্ছে ১৮শ’ থেকে ২ হাজার টাকা দরে। আর ছোট সাইজের ৪/৫টি ইলিশ প্রতিকেজি ৭শ’ থেকে ৮শ’ টাকা।

একই আড়তের প্রবীণ মাছ বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, নদীতে এখন পানি আছে এবং ইলিশের ভরা মৌসুম চলছে। এমন অবস্থা বিরাজ করলে ইলিশের আমদানি আরও বাড়বে। আমদানি বাড়লে দামও কমে আসবে।

তবে  জেলা মৎস্য বণিক সমিতর সভাপতি মানিক জমাদার জানান ইলিশের দাম সামান্য কমেছে যা বাজারে  দামে প্রভাব পড়ার মতো নয়। চাদঁপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের আমদানি এখনও বাড়েনি বলে খুচরা ব্যবসায়ীরা জানান। তবে সহসাই কিছুটা আমদানি বাড়বে বলে তারা আশাবাদি।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, এখন ইলিশের ভরা মৌসুম। নদীতে ইলিশের বিচরণ বাড়বে এবং জেলেরাও ইলিশ পাবে। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সামনে আরও বেশি ইলিশ ধরা পড়বে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন