ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০১:০১ পিএম

সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

সংযুক্ত আরব আমিরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দিকে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি দেশটির আঞ্চলিক জলসীমার ভেতরে গিয়ে পড়েছে বলে জানানো হয়েছে। খবর আল জাজিরার।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক বিবৃতিতে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে।

মন্ত্রণালয় বলেছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে গিয়ে পড়ে, আর দ্বিতীয়টি আঞ্চলিক জলসীমার ভেতরে পড়ে।

এর আগে ইউএইর জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেশটির বাসিন্দাদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দিয়ে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে এমন যেকোনো হুমকির বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ইউএইসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। এর আগে ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরান থেকে আসা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত এবং বিপুলসংখ্যক ধ্বংস করা হয়েছে। সূত্র: আল জাজিরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন