ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সংসদে কর্মকর্তারা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০১:৩৫ পিএম

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, সংসদে কর্মকর্তারা

২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আয়োজন করতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে তারা ভোটের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সংসদ ভবনে পৌঁছান।

জাতীয় সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের নেতৃত্বে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন