সরকার ও বিরোধীদলের মধ্যে রাজনৈতিক বিরোধ ক্রমশ বাড়ছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ও সুন্দর দৃশ্য দেখা গেছে জাতীয় সংসদে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উষ্ণ কোলাকুলি দেশের রাজনীতিতে এক নতুন সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছে।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পরপরই এই দৃশ্যের অবতারণা হয়। ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অত্যন্ত আন্তরিকতায় একে অপরকে জড়িয়ে ধরছেন এবং তাদের দুজনের চেহারাই ছিল হাস্যোজ্জ্বল।
এআর






