ঢাকা   শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ব্রেকিং নিউজ : যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০২:৫৩ পিএম

ব্রেকিং নিউজ : যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ব্রেকিং নিউজ : যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পূর্ব আলাস্কায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ মোট আটজন আরোহী ছিলেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার ও স্থানীয় সময় বৃহস্পতিবার এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল সংস্থার কর্মকর্তারা।

সেসনা ৪৪১ ফ্লাইটটি আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহর থেকে ৪৫০ মাইল দক্ষিণপূর্বের ক্যাপ নিউনহামের দিকে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার সময় বিমানটি তার গন্তব্যের কাছাকাছি ছিল।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বলেছেন, সিকিউরিটি অ্যাভিয়েশনের পরিচালিত বিমানটিতে দুজন পাইলট এবং ছয়জন যাত্রী ছিলেন। তবে তারা জীবিত আছেন নাকি মারা গেছেন সেটি এখনো জানা যায়নি।

ক্লিন্ট জনসন আরও বলেছেন, ক্যাপ নিউনহামের বিমানবন্দরের কাছে স্থলে বিধ্বস্ত হয়েছে। এটি দেশটির বিমানবাহিনীর একটি এয়ারস্ট্রিপ। এখান থেকে দূরপাল্লার রাডার সাইটের অ্যাক্সেস দেওয়া হয়।

বিমান বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুধুমাত্র সামরিক ও বিশেস চার্টার্ড বিমানকে কেপ নিউনহামে অবতরণের অনুমতি দেওয়া হয়। সূত্র: সিএনএন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন