ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:৫২ পিএম

বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বললেন, বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ। জনগণের কল্যাণ, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আজ শনিবার মোকামতলা উপজেলার নবগঠিত উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির পরিচিতিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান প্রধানমন্ত্রীও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ জিয়ার দেশপ্রেম, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী রাষ্ট্রচিন্তা আমাদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা। তাদের আদর্শকে ধারণ করে তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে।

মানুষের প্রত্যাশা এবং দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন