ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৭ পিএম

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত

এমটিনিউজ২৪ ডেস্ক : স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে প্রথম এককভাবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আসন্ন নির্বাচনে কোনো জোট নয়, বরং এককভাবে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সারজিস আলম বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করবে এনসিপি। একইসঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ চলছে।

সংবাদ সম্মেলনে সারজিস আলম উল্লেখ করেন, ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরও ১০০টিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের কমিটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। তিনি তরুণদের নতুন এই রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন