ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম

চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ভারতের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে পৃথক বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।

আজ মঙ্গলবার ভারত-চীন সীমান্ত ইস্যুতে বিশেষ প্রতিনিধিদের ২৫তম দফার আলোচনার আগে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

উভয়পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্থনৈতিক, রাজনৈতিক ও বহুপাক্ষিক মঞ্চে ভারত-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে।এদিন বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উপনীত ঐকমত্য অনুযায়ী ডোভাল ও হান সীমান্তে শান্তি জোরদার করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার বিষয় গুরুত্ব দিয়েছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে সীমান্ত সংক্রান্ত আলোচনার জন্য দুই দিনের সফরে সোমবার বেইজিংয়ে পৌঁছান ডোভাল। ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত বিরোধ নিরসনে ২০০৩ সালে প্রবর্তিত এই ‘বিশেষ প্রতিনিধি ব্যবস্থা’ দুই দেশের মধ্যকার প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে।

২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার পর নয়াদিল্লি ও বেইজিংয়ের সম্পর্ক ক্রমান্বয়ে স্বাভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দুই পক্ষই স্থিতিশীল ও গঠনমূলক সম্পর্কের মধ্য দিয়ে পারস্পরিক আস্থা পুনর্গঠনে জোর দিচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ধারাবাহিক উচ্চপর্যায়ের আলোচনার ধারাকে সামনে এগিয়ে নিয়ে যেতেই উভয় দেশ এই প্রচেষ্টা চালাচ্ছে।

আগামী সেপ্টেম্বরের ব্রিকস শীর্ষ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নয়াদিল্লি সফরের কথা রয়েছে। এর ঠিক আগ মুহূর্তে অজিত দোভালের এই বেইজিং সফর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রতিবেদন: হিন্দুস্তান টাইমস বাংলা

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন