ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টিসিবি পণ্য নিয়ে বাকবিতণ্ডার জেরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

টিসিবি পণ্য নিয়ে বাকবিতণ্ডার জেরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপায় টিসিবির পণ্য নিয়ে বাকবিতণ্ডার জেরে ইলিয়াস আলী (৭০) নামে সাবেক এক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে শহরের হাজী মোড়ে তাকে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়।

মৃত ইলিয়াস আলী উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের খন্দকবাড়িয়া গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে। তিনি ওই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে শৈলকুপা পৌরসভার মালিপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। অন্যদিকে অভিযুক্ত মাজেদুল ইসলাম শৈলকুপা পৌরসভার চতুড়া গ্রামের মজিবর রহমানেরে ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার শহরের মহিলা কলেজ রোডে টিসিবি ডিলার বিধান কুমার সাহার ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য বিতরণ নিয়ে ইলিয়াস হোসেনের ছেলে রিসালত হোসেনের সাথে চতুড়া গ্রামের মাজেদুল ইসলামের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুপুরে ইলিয়াস হোসেন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে শৈলকুপা শহরে যাওয়ার পথে হাজিমোড়ে পৌঁছালে মাজেদুল তাকে থামিয়ে রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ওইদিনই তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যায় ইলিয়াস আলীর মৃত্যু হয়।

মৃত ইলিয়াস আলীর ছেলের বউ সীমা খাতুন জানান, বৃহস্পতিবার সকালের দিকে কার্ডবাদে টিসিবির পণ্য নেওয়াকে কেন্দ্র করে আমার স্বামীর সাথে কথা কাটাকাটি হয় চতুড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাজেদুলের । দুপুর ২ টার দিকে আমার শ^শুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে শহরের হাজি মোড়ে পৌঁছালে রড ও হাতুড়ি দিয়ে মাজেদুল আমার শ^শুরকে রক্তাক্ত করে আহত করে এবং তিনি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর আমরা তাকে নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সন্ধ্যায় তিনি মারা যায়।

টিসিবি ডিলার বিধান কুমার সাহা বলেন, বৃহস্পতিবার সকালে টিসিবির পণ্য বিতরণের সময় রিসালত হোসেনের সঙ্গে একজনের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এরপর জানতে পারি রিসালতের বাবাকে মারধর করা হয়েছে। এর বেশি আমি কিছু জানিনা।

এদিকে অভিযুক্ত মাজেদুল ইসলামের মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, টিসিবির পণ্য নিয়ে দ্বন্দ্বে ইলিয়াস আলী নামে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। আমরা এঘটনার তদন্ত শুরু করেছি এবং জড়িতদের গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছি। এখনো থানায় কেউ অভিযোগ দাখিল করেনি। পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন