ঢাকা   মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ গ্রেপ্তার

মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেপ্তার করা হয়েছে।

গুলশান-২ নম্বরের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন আমার দেশকে জানান।

পুলিশ জানায়, বিদিশা এরশাদের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ প্রতারণার একটি মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

পরোয়ানা জারি হওয়ার পর তিনি আত্মগোপনে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন