ঢাকা   বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৩৪ এএম

‘পাশে আছি’, বালেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৫৭ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৪০৩ জন। তাদের অধিকাংশই বিদেশি পর্যটক বলে জানা গেছে। বুধবার দেশটির মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক এ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে।

ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট সংকটে ভারতের পক্ষ থেকে সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৬ আগস্ট) নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে এক ফোনালাপে তিনি এই সংহতি প্রকাশ করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের পাশে রয়েছে উল্লেখ করে মোদি বলেন, ‘ভারত যেকোনো ধরনের প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে আমাদের দলগুলো নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।’

বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, আকস্মিক বন্যায় ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ২৯১ জনসহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা রসুয়া জেলায় গত বছরের আগস্টের মতোই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সে সময় ৯ জন প্রাণ হারিয়েছিলেন এবং ভারত-নেপাল সংযোগকারী একটি সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

নেপালি পুলিশের শেয়ার করা ছবিতে দেখা গেছে, বন্যার পানি একটি নদীর মধ্য দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে এবং এর পথে থাকা বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে।

নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা দ্রুত বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টার এবং সেনা মোতায়েন করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন