অরাজনৈতিক সংগঠন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর চট্টগ্রাম জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এক সভায় ৮৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
হাটহাজারী মাদ্রাসার মুহতামিম মাওলানা খলিল আহমদ কুরাইশীর সভাপতিত্বে ও মুফতি জসিম উদ্দিনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল-কোরাইশীকে সভাপতি, হাটহাজারী মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস আল্লামা মুফতি জসিম উদ্দিনকে সেক্রেটারি এবং মুফতি হারুন ইযহারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, মাওলানা আব্দুল আউয়াল পীর সাহেব ডিআইটি, মুফতি হাবিবুর রহমান কাসেমী নাজিরহাট, মাওলানা আব্দুল কাদির, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মুফতি সাঈদ নূর, মুফতি আলী আকবর কাসেমী, মহাসচিব মুফতি মুহাম্মদ ইমাদুদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা নেসার আহমদ, অর্থ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ, সহ-প্রচার সম্পাদক আব্দুল্লাহ ফিরোজী এবং কেন্দ্রীয় দাঈ মাওলানা আবু ইউসুফ প্রমুখ।
চট্টগ্রামের শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন- হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা শেখ আহমাদ, মুহাদ্দিস মাওলানা আহমদ দিদার কাসেমী, দারুল মাআরিফের মুহতামিম মাওলানা ফুরকানুল্লাহ খলীল, ফতেহপুর মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা ইউসুফ বিন আহমদ শফী, মোজাহেরুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা লোকমান হাকিম, চারিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা উসমান সাঈদী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, মুফতি নুরুল আবসার আযহারী হাটহাজারী, মাওলানা মাহমুদুল করীম কাসেমী লোহাগাড়া, মুফতি হারুন ইযহার, মাওলানা ইউসুফ নদভী, মাওলানা শেহাবুদ্দিন, হাইলধর মাদ্রাসার মুহতামিম মাওলানা তৈয়ব এবং মাওলানা জাকারিয়া হাসনাবাদী।
এছাড়া বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধি এবং স্থানীয় শীর্ষ উলামায়ে কেরাম সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা খতমে নবুওয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিদা সংরক্ষণে সর্বস্তরের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি নবগঠিত চট্টগ্রাম জেলা কমিটির মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কমিটির উপদেষ্টা পরিষদে আছেন- মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী (মুহতামিম, বাবুনগর মাদ্রাসা), মাওলানা শেখ আহমদ (শায়খুল হাদিস, হাটহাজারী মাদ্রাসা), মাওলানা সালাহ উদ্দীন (মুহতামিম, নানুপুর মাদ্রাসা), মুফতি শামসুদ্দিন জিয়া (মুহাদ্দিস, পটিয়া মাদ্রাসা), মাওলানা শোয়াইব জমিরী (মুহাদ্দিস, হাটহাজারী মাদ্রাসা), মাওলানা ওসমান ফয়জী (মুহতামিম, চারিয়া মাদ্রাসা), মাওলানা ওসমান কাসেমী (মুহতামিম, মেখল মাদ্রাসা), মাওলানা ফুরকানুল্লাহ খলীল (মুহতামিম, দারুল মাআরিফ মাদ্রাসা), মাওলানা হারুন (মুহতামিম, শুলকবহর মাদ্রাসা), মাওলানা আবুল হাসাইন (মুহতামিম, সাতকানিয়া মাদ্রাসা), মাওলানা আব্দুল জালিল (মুহতামিম, চাখল মাদ্রাসা, বাঁশখালী), মাওলানা মুফতি আব্দুল কাদের (মুহতামিম, কুদালা মাদ্রাসা), মাওলানা হাবিবুল ওয়াহেদ (মুহতামিম, রাজঘাটা মাদ্রাসা) , মাওলানা শাহাদাত হোসাইন (মুহতামিম, দারুল উলুম রাঙ্গুনিয়া মাদ্রাসা), মাওলানা মুফতি হাবিবুর রহমান (মুহতামিম, নাজিরহাট বড় মাদ্রাসা), মাওলানা দিদার কাসেমী (মুহাদ্দিস, হাটহাজারী মাদ্রাসা), মাওলানা ওমর কাসেমী (মুহাদ্দিস, হাটহাজারী মাদ্রাসা), মাওলানা মাকসুদুর রহমান (মুহতামিম, জামালুল কুরআন মাদ্রাসা, মিরসরাই), মাওলানা শিহাব উদ্দীন (মুহতামিম, ইউসুফীয়া মাদ্রাসা), মাওলানা মীর কাসেম (পরিচালক, আল হুদা মহিলা মাদ্রাসা) ও মাওলানা নাসিম উদ্দীন (গড়দুয়ারা মাদ্রাসা)।
কার্যকরী পরিষদে আছেন- সভাপতি মাওলানা মুফতি খলীল আহমদ কাসেমী (মুহতামিম, হাটহাজারী মাদ্রাসা), সহ-সভাপতি মাওলানা একরাম ওয়াদুদী (মুহতামিম, পটিয়া মাদ্রাসা), মাওলানা ফুরকান (দারুল মাআরিফ), মাওলানা খুবাইব (মুহতামিম, জিরি মাদ্রাসা, মুফতি কেফায়েতুল্লাহ (হাটহাজারী মাদ্রাসা), মাওলানা মাহমুদুল হাসান (মুহতামিম, ফতেপুর মাদ্রাসা), মাওলানা কুতুবুদ্দীন (শায়খুল হাদিস, নানুপুর মাদ্রাসা), মাওলানা লোকমান (মুহতামিম, মোজাহেরুল উলুম মাদ্রাসা), মাওলানা আইয়ুব বাবুনগরী (বাবুনগর মাদ্রাসা), মাওলানা মুফতি মোহাম্মদ আলী (মেখল মাদ্রাসা), মাওলানা ফুরকান (হাটহাজারী মাদ্রাসা), মাওলানা নাছির উদ্দিন মুনির (সাবেক ভাইস চেয়ারম্যান, হাটহাজারী পৌরসভা), মাষ্টার আহসান উল্লাহ (সাধারণ সম্পাদক, আল-আমিন সংস্থা) ও মাওলানা ইউসুফ মাদানি (মুহতামিম, ইউসুফিয়া মাদ্রাসা, রাঙ্গুনিয়া)।
সেক্রেটারি আল্লামা মুফতি জসিম উদ্দিন (মুফতি ও মুহাদ্দিস হাটহাজারী মাদ্রাসা)। সহ-সেক্রেটারি মাওলানা ড. নূরুল আবছার আজহারী, মাওলানা মুফতি রাশেদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা জাকারিয়া হাসানবাদ, মাওলানা আকতার, মাওলানা জুনাইদ বিন জালাল, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা কায়রুল ইসলাম, মাওলানা শহিদুল আলম, মাওলানা জাকারিয়া নোমান, মাওলানা সাইফ উল্লাহ (চট্টগ্রাম শহর), মাওলানা সুহাইল (খাতুনিয়া, আনোয়ারা), মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী (ইছাপুর, মাদ্রাসা), মাওলানা মুফতি জানে আলম (রাঙ্গুনিয়া), মাওলানা হাফেজ ইসমাইল (হাটহাজারী), হাফেজ মাওলানা সিরাজ (এম কে. টাওয়ার) ও মাওলানা মীর জুনাইদ (আল হুদা মহিলা মাদ্রাসা)।
সাংগঠনিক সম্পাদক মুফতি শায়খ হারুন ইযহার (লালখান বাজার মাদ্রাসা), মাওলানা ইসমাইল খান (মেখল মাদ্রাসা), মাওলানা জাকের (ওয়ায়েসীয়া মাদ্রাসা) ও মাওলানা আলমগীর মাসউদ (আরবনগর মাদ্রাসা)।
প্রচার সম্পাদক মাওলানা নিজাম সাইদ, মাওলানা মুসলিম, মাওলানা আরিফ, মাওলানা বনিলুল করিম, মাওলানা শোয়াইব, মাওলানা আব্দুস সামি, মাওলানা ইসমাইল, মাওলানা শোয়াইব ও মাওলানা হাসেম।
প্রেস সচিব মাওলানা মুনির আহমদ (হাটহাজারী মাদ্রাসা), দপ্তর সম্পাদক মাওলানা তাওহিদ ও মাওলানা নিজাম সাইদ, অর্থ সম্পাদক মুফতি রাশেদ, মাওলানা সাইফ উল্লাহ, মাওলানা সুহাইল, মাওলানা আব্দুল ওয়াদুদ নোমানী, মাওলানা মুফতি জানে আলম, মাওলানা হাফেজ ইসমাইল, হাফেজ মাওলানা সিরাজ ও মাওলানা মীর জুনাইদ।






