ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকারি অ্যাম্বুলেন্সে পাওয়া গেল দেড় হাজার ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম

সরকারি অ্যাম্বুলেন্সে পাওয়া গেল দেড় হাজার ইয়াবা, চালকসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পরিবহনের সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার নতুন বসতি এলাকার ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭), পশ্চিম সেওতা এলাকার খন্দকার আতিকুর রহমান ওরফে রুবেল (৪০) এবং অ্যাম্বুলেন্সচালক রেজাউল করিম খান ওরফে মিলন (৪১)। রেজাউলের বাড়ি হরিরামপুর উপজেলার ঝিটকা কলাহাটী গ্রামে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরের পর থেকে বেউথা মোড়ে নজরদারি বাড়ানো হয়। পরে বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি অ্যাম্বুলেন্সে তল্লাশি চালানো হয়। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ফরিদ ও আতিকুরের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সচালক রেজাউলকেও গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রেজাউল ২০১৩ সালের মে মাস থেকে চুক্তিভিত্তিক চালক হিসেবে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতালের চারটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি তিনি চালাতেন।

ডিবির দাবি, গ্রেপ্তার ফরিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। আতিকুর তার সহযোগী হিসেবে কাজ করতেন। সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে মাদক পরিবহন করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ডিবি পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত চালক রেজাউলকে চাকরি থেকে বরখাস্তের প্রক্রিয়া চলছে।’

ডিবির পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, মাদক পরিবহনে ব্যবহৃত সরকারি অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন