ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নতুন ফিচার চালু করল সার্চ জায়ান্ট গুগল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

নতুন ফিচার চালু করল সার্চ জায়ান্ট গুগল

নতুন ফিচার চালু করল সার্চ জায়ান্ট গুগল

আন্তর্জাতিক ডেস্ক : সার্চে প্রিয় অনলাইন সংবাদমাধ্যম ও প্রকাশনা সহজে ফলো করার সুবিধার্থে নতুন ফিচার চালু করেছে সার্চ জায়ান্ট গুগল।

বিভিন্ন ওয়েবসাইটে যোগ করা ‘প্রেফার্ড সোর্সেস’ নামের এ বিশেষ বাটনে ক্লিক করলে সার্চ পেইজের ‘টপ স্টোরিজ’ বা এআই ফিচারগুলোতে পাঠক তাদের পছন্দের সংবাদমাধ্যমের খবর আরও বেশি সংখ্যায় দেখতে পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সংবাদের সাইট এনগেজেট।

গুগল বলেছে, পাঠক ওয়েবসাইটে থাকা এ ফিচারে ক্লিক করলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি সার্চ ইঞ্জিনে তার পছন্দের তালিকা বা ‘প্রেফার্ড সোর্স’ হিসেবে যোগ হয়ে যাবে। একইসঙ্গে পাঠক আবার আগের জায়গায় ফিরে গিয়ে স্বাভাবিকভাবে লেখা পড়তে পারবেন।

একবার বাটনটি সাবস্ক্রাইব করা হলে গুগল সার্চের ‘টপ স্টোরিজ’, ‘এআই ওভারভিউ’ ও ‘এআই মোড’র মতো বিভিন্ন জায়গায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবর আরও বেশি সংখ্যায় দেখতে পাবেন পাঠক।

গুগল সার্চ থেকে বিভিন্ন অনলাইন সংবাদের মূল ওয়েবসাইটে ভিজিটর যাওয়ার হার সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে কমেছে। সার্চ ফলাফলে সরাসরি এআই ওভারভিউ ও এআই মোড যোগের কারণে পাঠকরা সার্চ পেইজেই উত্তর পেয়ে যাচ্ছেন।

ফলে প্রকাশকদের আয় বড় ধাক্কা খেয়েছে। এ সংকটজনক পরিস্থিতিতে প্রকাশকদের অসন্তোষ কিছুটা কমাতে বা তাদের আশ্বস্ত করতেই গুগল এ পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

নতুন ফিচারটি আদৌ সংবাদমাধ্যমগুলোর ট্রাফিক বা আয় বাড়াতে কতটা সহায়ক ভূমিকা রাখবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

স্মার্টফোনের গুগল অ্যাপ, ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ব্যবহৃত ‘ডিসকভার’ ফিড নিয়ন্ত্রণে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে গুগল।

এখন থেকে নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল জেমিনাই চ্যাটবটের সঙ্গে সরাসরি কথা বলে বা নির্দেশ দিয়ে পাঠকরা তাদের ডিসকভার ফিডের খবরের কনটেন্ট নিজের পছন্দ অনুসারে সাজিয়ে নিতে পারবেন।

প্রাথমিকভাবে গুগল তাদের মোবাইল অ্যাপের মাধ্যমে ফিচারটি চালু করছে। অ্যাপের যে কোনো সংবাদের পাশে থাকা ‘থ্রি-ডট’ আইকনে ট্যাপ করলেই জেমিনি চ্যাটবট ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে গুগল বলেছে, আপনার দেওয়া নির্দেশনা অনুসারে সঙ্গে সঙ্গেই ফিড পরিবর্তন হয়ে যাবে এবং পরবর্তীতে দেখানোর জন্য তা আপনার পছন্দের বিষয়টি মনে রাখবে। 

পড়ার চেয়ে সংবাদ শুনতেই যারা বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য ‘গুগল নিউজ’ অ্যাপের ‘অডিও ব্রিফিং’য়েও কাস্টমাইজেশনের সুবিধা যোগ করেছে কোম্পানিটি।

গুগল বলেছে, ব্যবহারকারীরা এখন নির্দিষ্ট বিষয় বেছে নেওয়ার মাধ্যমে তাদের অডিও ব্রিফিং সাজিয়ে নিতে পারবেন। এতে সংবাদের সুস্পষ্ট উৎস নির্দেশক ও মূল নিবন্ধের সরাসরি লিংক যোগ থাকবে, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজেই বিস্তারিত জানার সুযোগ মেলে।

গুগলের যে কোনো নতুন আপডেটের মতোই এসব ফিচার বিশ্বজুড়ে সব ব্যবহারকারীর অ্যাকাউন্টে পৌঁছাতে কয়েক দিন সময় নিতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন