ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বগুড়ার ২ ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

বগুড়ার ২ ইউপিতে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বগুড়া সদর উপজেলার দুই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার এরুলিয়া বাজারে এক কর্মিসভায় প্রার্থীদের নাম ঘোষণা করেন মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- এরুলিয়া ইউনিয়নে বগুড়া শহর শাখার ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আলাউদ্দিন সোহেল। আর রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী করা হয়েছে বগুড়া সদর উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সারদুল হাসান দিপুকে।

জামায়াতে ইসলামীর বগুড়া মহানগর শাখার আমির আবিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, এরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন সোহেল আওয়ামী সরকারের ৬৪ মামলার আসামি। ২০১৪ সালে বগুড়া শহর শাখার সভাপতি ও পরে কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।

অপরদিকে রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সারদুল হাসান দিপু মালয়েশিয়া থেকে বিএসসি সাইবার সিকিউরিটিতে লেখাপড়া করেছেন।

ইউনিয়ন আমির মাওলানা সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরীর সহকারী সেক্রেটারি রফিকুল আলম, আবু হুর ফারাজি, শ্রমিক নেতা ইদ্রিস আলী, মোর্শেদুল ইসলাম সুইট, সাবেক শহর সভাপতি আসাদুল্লাহিল গালিব, যুবনেতা শাকিল, আবু হুরায়রা, মেহেদী হাসান, দীন ইসলাম দিলদার প্রমুখ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন