ঢাকা   শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মাদক-সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে পশ্চিম মাদারবাড়ীতে জনসচেতনতামূলক প্রচারণা

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৮:২৯ পিএম

মাদক-সন্ত্রাস ও ছিনতাইয়ের বিরুদ্ধে পশ্চিম মাদারবাড়ীতে জনসচেতনতামূলক প্রচারণা

মাদক ব্যবসায়ী, মাদকসেবী, সন্ত্রাসী, ছিনতাইকারী ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ীতে জনসচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় পশ্চিম মাদারবাড়ী মহল্লা কমিটির উদ্যোগে এ প্রচারণা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

প্রচারণায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজ্বী মোহাম্মদ সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। আমাদের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘সমাজে শান্তি ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে মাদক, সন্ত্রাস ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

এ সময় বক্তারা মাদক, সন্ত্রাস, ছিনতাই ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তরুণ সমাজকে এসব অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন