ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাটের মধ্যে প্রকাশ্যে হামলা, বিএনপি-যুবদলের ২ কর্মী আহত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:৪১ এএম

হাটের মধ্যে প্রকাশ্যে হামলা, বিএনপি-যুবদলের ২ কর্মী আহত

ফরিদপুরের বোয়ালমারীর ময়েনদিয়া হাটে পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে হামলা চালিয়ে বিএনপি কর্মী মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল কর্মী সোলাইমান মাতুব্বরকে আহত করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারের শনিবার হাটবার হওয়ায় প্রতিদিনের মতো আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এখানে বাজার করতে আসেন। বাজার চলাকালীন পাশের সালথা উপজেলার খারদিয়া এলাকার যুবদল কর্মী নেতা সোলায়মান মাতুব্বর বাজার করতে হাটে আসলে পূর্ব শত্রুতার জের ধরে ১০ থেকে ১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে সালথা উপজেলা বিএনপি কর্মী মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে এসে আহত সোলায়মানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এর কিছুক্ষণ পর রামদা, চাইনিজ কুড়াল, লোহার পাইপ ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ফার্মেসির মধ্যে ঢুকে মুশফিক বিল্লাহ্ জিহাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনিও আহত হন।

খবর পেয়ে বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

বোয়ালমারী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন