ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম

আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর

দশমিনা-গলাচিপা আসনের এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর বললেন, ‘আমার সঙ্গে ছবি তুলে, নির্বাচনে ভোট চেয়ে, আমাকে বিজয়ী করার জন্য কাজ করে মনে করবেন না কোনো অন্যায়-অপরাধ করে পার পেয়ে যাবেন। বিএনপি আমাকে দশমিনা-গলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, আমি এমপি হয়েছি, প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন, আমি কোনো অন্যায় মেনে নেব না, সে বিএনপি বা গণঅধিকারের নেতা-কর্মী হোক। কাউকে অপমান অপদস্থ করা যাবে না। দেশে আইনের শাসন ব্যবস্থা আছে, তার প্রয়োগ আছে।’

গতকাল শনিবার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায়, দুস্থ পরিবারের মাঝে চেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও ফ্যান, ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সরকারি সফরে আসে উপজেলায় আসেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। পরে দুস্থ, অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, ক্রীড়া সংগঠন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দুস্থ ৬০ পরিবারের মাঝে ৫ হাজার টাকা বিতরণ করেন। পরে স্কুল শিক্ষার্থীদের মাঠমুখী করার জন্য ক্রীড়ার মানোন্নয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্ন পানি পানের জন্য ফিল্টার ও ফ্যান সরবরাহ করা হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার আছেন তাঁরা সাংবাদিকতার নামে মানুষের মানসম্মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে থাকে, তাঁদের প্রতিহত করতে হবে। মূল ধারার সাংবাদিকেরা অনেক উন্নয়নমূলক কাজের ভিডিও ও তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন, আমি তাঁদের সম্মান জানাই। অপসাংবাদিকতার বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। এদের কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে।’

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন