ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আলোচনা সভায় রাষ্ট্রপতি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে আলোচনা সভায় রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন।

আজ রোববার সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয়ে আসছে। গুমের শিকার ব্যক্তিদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া, তাদের স্মরণ এবং স্বজনদের প্রতি সংহতি জানানোই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য ও গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা বক্তব্য দেন। এসময় তারা নিখোঁজ স্বজনদের দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করারও দাবি জানান স্বজনরা।

বক্তারা দেশে যেন আর কোনো গুমের ঘটনা না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সঙ্গে গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে কোনো ধরনের বিদ্বেষ বা হয়রানি না করার আহ্বানও জানানো হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন