ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হানাদার বাহিনীর মতই আচরণ করেছে শেখ হাসিনা সরকার: প্রতিমন্ত্রী ইশরাক

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম

হানাদার বাহিনীর মতই আচরণ করেছে শেখ হাসিনা সরকার: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, গুম হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ঠুরতার অনন্য নিদর্শন। ১৯৭১ সালে হানাদার বাহিনী যেভাবে মানুষকে নির্যাতন করেছে, বিগত শেখ হাসিনার সরকারও একই আচরণ করেছে।

আজ রোববার দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কেউ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার গুমের শিকার ব্যক্তিদের পরিবারের স্বজনদের পাশে সব সময় থাকবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সহায়তা করা হচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে।

তিনি বলেন, কেউ প্রতিবাদ করলেই তাদের বাড়ি থেকে তুলে নিয়ে গুম করা হতো। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করেই এসব করা হয়েছে। আমরা মনে করি, এসব মানুষের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে গুমের শিকার হওয়া মানুষের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন