ঢাকা   রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৫৫ পিএম

বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশকে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবে তার দেশ।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবীরের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সারাহ কুক বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের অংশীদারত্বের শক্তি ও ব্যপ্তি, যা প্রতিনিয়ত আরও সুদৃঢ় ও মজবুত হচ্ছে। আমাদের কথোপকথনে নানা যৌথ অগ্রাধিকারের বিষয় উঠে এসেছে; যার মধ্যে রয়েছে বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসনবিষয়ক সহযোগিতা, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু।

‘আর এটি এই কারণেই সম্ভব হয়েছে, কারণ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে রয়েছে একটি দীর্ঘস্থায়ী অংশীদারত্ব- যা আমাদের দুদেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্ক, প্রাণবন্ত বাণিজ্য ও বিনিয়োগের মেলবন্ধন এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে নিবিড় সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে’, যোগ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার।

সারাহ কুক বলেছেন, আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে এবং তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। আর অবশ্যই, আমাদের শক্তিশালী অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে এবং উভয় দেশের জন্যই দৃশ্যমান ও বাস্তব সুফল বয়ে আনতে আমি বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন