ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য ও ভিডিও প্রচারণা, গ্রেপ্তার নারী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম

শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য ও ভিডিও প্রচারণা, গ্রেপ্তার নারী

বগুড়া মহানগরের গোয়ালগাড়ি এলাকার আওয়ামী লীগ নেতা রাহুল গাজীর বাড়ি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচারের অভিযোগে সীমা মিত্র নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার নারী সীমা মিত্র পিরোজপুর জেলার নাজির পুর উপজেলার সিংখালী গ্রামের সৌরভ মিশ্রির মেয়ে। তিনি বগুড়ায় ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ‘ভয়েস অব ৭১’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে টিকটকে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন প্রকার প্রচারণা চালাতো।

এছাড়াও সীমা মিত্রের নিজের ব্যবহৃত টিকটক আইডিতে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ও ভিডিও প্রচার করা হয়েছে, যা নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে।

বগুড়ার সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, রোববার (৩০ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন