ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধোঁয়াশায় বাংলাদেশ-ভারত সিরিজ! যা বললেন তামিম ইকবাল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০২:১৭ পিএম

ধোঁয়াশায় বাংলাদেশ-ভারত সিরিজ! যা বললেন তামিম ইকবাল

ধোঁয়াশায় বাংলাদেশ-ভারত সিরিজ! যা বললেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : সূচিতে এই সিরিজটা ছিল ২০২৫ সালের আগস্টে। সেই সিরিজ পেছাতে পেছাতে এসেছিল ২০২৬ সালের সেপ্টেম্বরে, সেটিও পিছিয়ে গেছে। নানা কারণে বাংলাদেশ ভারত সিরিজটি এখন ধোঁয়াশায় পড়ে গেছে। এমন পরিস্থিতিতে বিসিবি সভাপতি তামিম ইকবাল আশায় বুক বাধছেন, শেষমেশ ভারত সিরিজটি মাঠে গড়াবে বলে। 

তামিম জানিয়েছেন, সিরিজটি বাতিলের কোনো সিদ্ধান্তই হয়নি। নতুন সময়ে সিরিজটি আয়োজনের জন্য দুই বোর্ড নিয়মিত আলোচনা করে যাচ্ছে বলে জানান তিনি। সম্প্রতি এক ইউটিউবারকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। 

তামিমের কথা, ‘ভারত সিরিজ হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুটো বোর্ডই বিষয়টি নিয়ে খুব আন্তরিক। বিসিসিআই এবং বিসিবি; দুই পক্ষই সম্ভাব্য সময়সূচি খুঁজছে। কোন সময়ে সিরিজটি আয়োজন করা যায়, তা নিয়ে আলোচনা হচ্ছে।’

বাংলাদেশ আর ভারত দুই দলের সামনেই ব্যস্ত সূচি। এমন পরিস্থিতিতে সময় বের করা কঠিনই বটে। তামিম বলেন, ‘বাংলাদেশের মাঝখানে তিনটি সিরিজ আছে। ভারত ও বিসিসিআইও তাদের ম্যাচ নিয়ে খুব ব্যস্ত। তারপরও আমরা এ নিয়ে নিয়মিত আলোচনা করছি। তারিখগুলো নিয়ে কাজ হচ্ছে।’

২০২৫ সালের আগস্টে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির এই সফরের সূচি ছিল। তখন রাজনৈতিক কারণে সফরটি স্থগিত করে বিসিসিআই। ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করা হয় নতুন সময়সূচি। তবে সেটিও সম্ভব হচ্ছে না শেষমেশ। ফলে এখন নতুন সময়ে এই সফর আয়োজনের ভাবনায় দুই বোর্ড।

দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়টি নিয়ে তামিম বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। তবে দুই পক্ষের মনোভাব খুবই ইতিবাচক। আমরা নিয়মিত যোগাযোগ রাখছি।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন