ঢাকা   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পদ্মা সেতুতে চলন্ত বাস উল্টে গেল, আহত কয়েক যাত্রী

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

পদ্মা সেতুতে চলন্ত বাস উল্টে গেল, আহত কয়েক যাত্রী

মুন্সীগঞ্জের লৌহজংয়ে আজ সোমবার দুপুর দেড়টার দিকে পদ্মা সেতুর ঢালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে বাসের ৮ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- মাগুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০), লুৎফর (৬৩), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ফাতেমা (৭), শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালীর আরাফাত (১৩)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেস পরিবহনের একটি বাস পদ্মা সেতুর ঢালে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। পরে বাসটি উল্টে গেলে বেশ কয়েকজন যাত্রী আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুইটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলেও জানান তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন