ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

র‌্যাব-৪ এর অধিনায়ক হিসেবে যোগ দিলেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ এএম

র‌্যাব-৪ এর অধিনায়ক হিসেবে যোগ দিলেন লেফটেন্যান্ট কর্নেল হাফিজ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪ এর অধিনায়ক (কমান্ডিং অফিসার-সিও) হিসেবে যোগ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। গত ২০ আগস্ট তিনি ঢাকায় র‌্যাব-৪ এ যোগ দেন। এর আগে সেনাবাহিনীর এই কর্মকর্তা চট্টগ্রামে র‌্যাব-৭ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

র‌্যাবের এই কর্মকর্তা চট্টগ্রামে দায়িত্ব পালনের সময়ে বহুল আলোচিত জঙ্গল সালিমপুরে অভিযান চালিয়ে আলোচনায় আসেন। ওই সময় র‌্যাবসহ যৌথ বাহিনীর অভিযানে আলোচিত সন্ত্রাসী ইয়াসিন বাহিনীকে তাড়া করে অন্তত ২০ বছর পর জঙ্গল সালিমপুরে নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‌্যাব-৭ এ কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় জঙ্গল সালিমপুর ছাড়াও লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুরের নেতৃত্বে ওই অঞ্চলে বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালানো হয়।

এসব অভিযানের মধ্যে স্থানীয় অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান ও অবৈধ অস্ত্র উদ্ধারের মতো উল্লেখযোগ্য অভিযান রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন