ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ এএম

বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই: এমপি জসিম

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি জসিম উদ্দিন বলেন, বিএনপিতে চাঁদাবাজদের ঠাঁই নেই । ব্রাহ্মণপাড়ায় মাদক ও মাদক কারবারের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় কুমিল্লা -৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রের সার্বিক উন্নয়নে বিএনপি নিবেদিতভাবে কাজ করেছে। দীর্ঘ ৪৮ বছরের পথচলায় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় দলের নেতাকর্মীদের অবদানের কথাও তিনি তুলে ধরেন।

জসিম উদ্দিন জসিম বলেন, ‘সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের স্বার্থে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সরকার জহিরুল হক মিঠুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ,সহসভাপতি মহসিন কবির সরকার এনামুল হক মাসুদ সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, শাহজাহান সাজু, দপ্তর সম্পাদক হেদায়েত উল্লাহ সরদার, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন