ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

চবিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৭টায় বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে হারিয়ে আমরা শোকাহত। তারুণ্যের প্রতীক তারেক রহমানকে পেয়ে আমরা আশান্বিত হয়েছি। গভীর সংকট থেকে জাতীয়তাবাদী দল ঘুরে দাঁড়িয়েছে। আমাদের ঐক্যের জায়গাটি ধরে রাখতে হবে।’

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘চবিতে বিএনপি পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই একসঙ্গে আছেন। কাঁধে কাঁধ মিলিয়ে চবিকে এগিয়ে নিতে হবে।’

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধ, জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও বিএনপির প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় তাঁর ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে তাঁর ভূমিকা ছিল।

অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এ এম মাসুদুল আজাদ চৌধুরী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ সেলিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বক্তব্য দেন।

এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুগ্ম সম্পাদক ইয়াছিন এবং চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিকসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন