ঢাকা   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। যেখানে চলতি বছরের মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

এর আগে চলতি বছরের শুরুতে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ, বছরের প্রথম ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংক বলছে, উল্লেখ্য সময়ে ঋণ বিতরণের সঙ্গে সঙ্গে নতুন ঋণ খেলাপি কম হয়েছে। তবে পূর্বের খেলাপি ঋণের সুদ ও উচ্চ আদালতের আদেশের ইতিবাচক আদেশের ফলেও খেলাপি ঋণ বেড়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন