ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

পাকিস্তানি এই সংগীত তারকা ভারতীয় সিনেমায়ও এক সময় তুমুল জনপ্রিয় ছিলেন। এবার তিনি ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিওকে সেরা বলে মত দিয়েছেন।

সম্প্রতি কোক স্টুডিও পাকিস্তান এবং কোক স্টুডিও ভারত-এর মধ্যে পার্থক্য নিয়ে মন্তব্য করেন আতিফ আসলাম। ১ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের সংস্করণটিতে অতিরিক্ত বাণিজ্যিকীকরণ করা হয়, যার কারণে সংগীতের স্বতঃস্ফূর্ততা বা ম্যাজিক অনুপস্থিত থাকে। অন্যদিকে পাকিস্তানি কোক স্টুডিওর মূল শক্তি হলো মৌলিক সুর, যা শ্রোতাদের বেশি টানে।

মির্চি ইউএইকে দেওয়া সাক্ষাৎকারে আতিফ আসলামকে প্রশ্ন করা হয়, ভারত ও পাকিস্তানের কোক স্টুডিওর মধ্যে বড় পার্থক্য কোথায়? কোনো রাখঢাক না রেখে তিনি হাসতে হাসতে বলেন, ‘ম্যাজিক। ভারতীয় কোক স্টুডিওতে ম্যাজিকের উপস্থিতি নেই বললেই চলে।’ তিনি আরও বলেন, ‘ভারতীয় কোক স্টুডিও বেশি মুনাফার ওপর অনেক নির্ভর করে। অন্যদিকে পাকিস্তানি কোক স্টুডিওতে মৌলিক কম্পোজিশনের ওপর জোর দেওয়া হয়।’

সাক্ষাৎকারে আতিফ আসলাম ভারতে পাকিস্তানি তারকাদের কাজ করার ওপর প্রায় এক দশকের নিষেধাজ্ঞা নিয়ে প্রথমবারের মতো কথা বলেছেন। এ বিষয়ে আতিফ জানান, বলিউড মিস না করলেও ভারতের ভক্তদের ভীষণ মিস করেন।

‘ওহ লামহে’, ‘তু জানে না’র মতো জনপ্রিয় গানের এই শিল্পী দাবি করেন, এখনো ভারতীয় শ্রোতারা ভিপিএন ব্যবহার করে এবং সিডি কিনে তার গান শোনেন। ভারতের এই নিষেধাজ্ঞা তাকে নিজের স্বতন্ত্র সংগীত ক্যারিয়ার গড়তে এবং মৌলিক অ্যালবাম তৈরিতে বেশি সাহায্য করেছে।

সংগীতজগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে আতিফ আসলাম বলেন, এআই হয়তো মানুষের কণ্ঠকে নকল করতে পারবে; কিন্তু মৌলিক সুর, আবেগ বা বিষয়বস্তু কখনোই সম্ভব নয়।

ওই সাক্ষাৎকারে মজার ছলে আতিফ জানান, তার ক্যারিয়ারের অন্যতম বলিউডের ‘প্রিন্স’ সিনেমার গান ‘তেরে লিয়ে’ তিনি নিজেই গাইতে চাননি! তিনি মনে করেছিলেন, অন্য কোনো শিল্পী গাইলে হয়তো বেশি ভালো হতো।

দীর্ঘ ১৯ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন আতিফ আসলাম। ‘সুবাহ আয়ে না’ নামের অ্যালবামটিতে রয়েছে আটটি গান।

সূত্র: দ্য ডন

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন