ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদে জানিয়েছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বাতেনের এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে প্রায় ১০ দশমিক ৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮ দশমিক ৮ বিলিয়ন ডলার।

বাণিজ্য ঘাটতি কমাতে ভারত ও চীনের মতো বড় বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে উভয় দেশের দিক থেকেই কিছু বাধা রয়েছে। বিশেষ করে শুল্ক ও অশুল্ক বাধা, সীমান্ত দিয়ে পণ্য পরিবহন এবং অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতা বাণিজ্য সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে-উল্লেখ করেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’টি যৌথ বিটুবি (ই২ই) টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর একটি অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন এবং অন্যটিতে প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করার প্রস্তাব করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ, নতুন পণ্যের বাজার তৈরি এবং ভারতসহ বড় প্রতিবেশী বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ সহজ করার ওপর জোর দেয়া হচ্ছে।

এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন