ঢাকা   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিতরণ না করে ফেলে রাখা শত শত ডাস্টবিন, পৌর কর্মকর্তার ওপর ক্ষোভ বাবরের

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

বিতরণ না করে ফেলে রাখা শত শত ডাস্টবিন, পৌর কর্মকর্তার ওপর ক্ষোভ বাবরের

নেত্রকোণার মদন পৌরসভায় বছর দুয়েক ধরে পড়ে আছে শত শত অব্যবহৃত ডাস্টবিন। জনগণের কাজে না লাগিয়ে এগুলো এভাবে ফেলে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর কর্মকর্তার কাছে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন লুৎফুজ্জামান বাবর। পরিদর্শনের অংশ হিসেবে মদন পৌরসভা কার্যালয়ে গিয়ে তিনি জরাজীর্ণ পরিবেশ ও স্তূপ করে রাখা ডাস্টবিনগুলো দেখতে পান।

ডাস্টবিনগুলো কবে আনা হয়েছে তা জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ২০২৪ সালে এগুলো পৌরসভায় পৌঁছেছিল। এ কথা শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বাবর বলেন, সরকার পরিবর্তনেরও দুই বছর পার হয়ে গেল, অথচ এগুলো মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়নি। দুই-আড়াই বছর ধরে কেন এভাবে ফেলে রেখেছেন? আপনার সমস্যাটা ঠিক কোথায়?

পরিদর্শনের সময় পৌরসভার একটি কক্ষে ময়লা-আবর্জনার স্তূপ দেখেও অসন্তোষ প্রকাশ করেন তিনি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ডেকে ভবনের এমন বেহাল দশার কারণ এবং তার কাজের উপস্থিতি নিয়ে জবাবদিহি চান।দিনভর মদন ও মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে পর্যালোচনা সভা করেন এই সংসদ সদস্য। সভায় বিভিন্ন দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের সরাসরি প্রশ্নের মুখোমুখি দাঁড় করান তিনি এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন