ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ এএম

জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবলীগ কর্মীর ছুরিকাঘাতে জসিম উদ্দিন নামে জামায়াতে ইসলামীর এক নেতা আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিম উদ্দিনকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত জসিম উদ্দিন কায়েমপুর মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে। তিনি ফতুল্লা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির।

জসিম উদ্দিন অভিযোগ করেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী যুবলীগ কর্মী শাহাদাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। সম্প্রতি জামিনে বের হন তিনি। এরপর থেকে দলবল নিয়ে আমাকে অনুসরণ করছিলেন শাহাদাৎ।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতে বাড়ির কাছাকাছি এলাকায় শাহাদাৎসহ কয়েকজন আমার পথরোধ করেন। বিভিন্ন মামলায় তার নাম দেওয়ার অভিযোগ তুলে আমাকে মারধর করা হয়। একপর্যায়ে সুইচগিয়ার ছুরি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

জামায়াত নেতা বলেন, আশপাশের লোকজন আমাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। রক্তক্ষরণ দেখে আমার স্ত্রী হাসপাতালে নেওয়ার পথে একই স্থানে আবারও হামলা করে তারা। পরে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন