ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জাহাঙ্গীর হত্যার মদদদাতাদের খুঁজে বের করা হবে: ফজলুর রহমান

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ এএম

জাহাঙ্গীর হত্যার মদদদাতাদের খুঁজে বের করা হবে: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার মদদদাতা, অর্থদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে। জাহাঙ্গীর হত্যার বিচার করতে না পারলে এমপি পদ ছেড়ে দেবেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফজলুর রহমান আরও বলেন, মিঠামইনে জাহাঙ্গীরের শূন্যতা পূরণ হবে না। তাঁর হত্যাকাণ্ডের বিষয়ে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তদন্ত কাজ এগিয়ে চলেছে। আসামি গ্রেপ্তার না হয়ে শুধু চার্জশিট দাখিল করলে চলবে না। দলের নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, কোনো অফিস আদালতে চাঁদাবাজি গুন্ডামি চলবে না। যদি অভিযোগ পাওয়া যায়, তবে সে দল থেকে শুধু বহিষ্কার নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ডিসেম্বরে ইউপি নির্বাচন। আপনারা যারা নির্বাচনে অংশ নিবেন তারা তৈরি থাকুন। আপনারা জনগণের কল্যাণমূলক কাজ না করতে পারলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন