ভোলার মনপুরায় প্রকাশ্যে বাজারে ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোরালিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত মোসলেহ উদ্দিন মাঝি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।
মোসলেহ উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কোরালিয়া বাজারে গেলে আগে থেকে ওঁতপেতে থাকা কয়েকজন সন্ত্রাসী দেশিয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ও আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। তবে তিনি হামলাকারীদের চিনতে পারলেও তাদের নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।






