ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি জয়নাল) বলেছেন, আমি নমিনেশন চাইনি দল আমাকে দিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ফেনীতে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এরপর একটি শোভাযাত্রা বের করা হয়।
ভিপি জয়নাল বলেন, সব ধর্মের লোক আমার কাছে সমান। ধর্ম যার যার রাষ্ট্র সবার। একজন হিন্দু ভদ্রলোক মন্দিরের জন্য ৫০ শতাংশ ও ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদের জন্য ৫০ শতাংশ জায়গা দিয়েছেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধ করে কারো সম্পদ লুঠ করিনি। আমি একমাত্র মুক্তিযোদ্ধা আমার বিরুদ্ধে দুর্নীতি নেই। সৎ জীবন যাপন করেছি। ফেনীর জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি।
অ্যাডভোকেট সমীর চন্দ্র করের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিৎ নাগের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক লিটন সাহা, জয়কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার হীরালাল চক্রবর্তী, ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কুমার কর, ব্রাহ্মণ সমাজের সভাপতি জীবন আশ্চর্য প্রমুখ।






