ঢাকা   শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ছাত্রশক্তি নেতাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রাণনাশের হুমকি

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম

ছাত্রশক্তি নেতাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার প্রাণনাশের হুমকি

পটুয়াখালীর বাউফল উপজেলা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক রুহুল আমিনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মো. সাকিব হোসেন শুভ। তিনি সংগঠনটির ঢাকা মহানগর উত্তরের উপ-ছাত্রবৃত্তি সম্পাদক।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টায় এ ঘটনায় বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তেভোগী রুহুল আমিন।

​জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ আগস্ট রাত পৌনে ৮টার দিকে রুহুল আমিনের মোবাইল ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। সম্প্রতি বাউফল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং তাদের হুমকি-ধমকির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন রুহুল আমিন। এতে ক্ষিপ্ত হয়েই ফোনকলটি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, ফোনে কথা বলা ব্যক্তি নিজেকে ছাত্রলীগ নেতা সাকিব হোসেন শুভ পরিচয় দিয়ে রুহুল আমিনকে অশালীন ভাষা ব্যবহার করে হুমকি দেন।

​অভিযুক্ত সাকিব হোসেন শুভ বাউফলের মদনপুরা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান রাজিব সিকদারের ছোট ভাই।

স্থানীয়দের অভিযোগ, শুভর বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজিসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে এবং তিনি এসব অপরাধের দায়ে একাধিকবার জেল খেটেছেন।

​এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ছাত্রশক্তির বাউফল উপজেলা শাখার আহ্বায়ক রুহুল আমিন বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আমরা ফ্যাসিবাদের দোসর ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কথা বলেছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শুভ আমাকে ফোন দিয়ে এক সপ্তাহের মধ্যে মেরে ফেলার হুমকি দেয়। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।

জিডির বিষয়টি নিশ্চিত করে ​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জাতীয় ছাত্রশক্তি নেতার লিখিত অভিযোগ (জিডি) নেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনিব্যবস্থা নেওয়া হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন