ঢাকা   শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ভালো ব্যাংককে খারাপ বানিয়ে দেয়া হয়েছে’-সাবেক গভর্নরকে নিয়ে মাসুদ কামালের বিস্ফোরক দাবি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ পিএম

‘ভালো ব্যাংককে খারাপ বানিয়ে দেয়া হয়েছে’-সাবেক গভর্নরকে নিয়ে মাসুদ কামালের বিস্ফোরক দাবি

‘ভালো ব্যাংককে খারাপ বানিয়ে দেওয়া হয়েছে’- বলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।

বেসরকারি টেলিভিশনের এক টক শো অনুষ্ঠানে এই অভিযোগ তুলেন তিনি। তিনি বলেন, আহসান এইচ মনসুরের ব্যক্তিগত আক্রোশের কারণে পাঁচ ব্যাংককে একত্র করেন।

মাসুদ কামাল বলেন, ‘আহসান এইচ মনসুর যখন ব্র্যাক ব্যাংকে ছিলেন তখন নজরুল ইসলাম মজুমদারের সঙ্গে একটা ঝামেলা ছিল। ওই প্রতিশোধ নেওয়ার জন্য এক্সিম ব্যাংককে তিনি দমাইছেন।’

তিনি বলেন, এক্সিম ব্যাংক ভালো ব্যাংক ছিল। ওটাকে খারাপ বানিয়ে পাঁচটা ব্যাংককে সম্মিলিত ইসলামিক ব্যাংক বানিয়েছেন।

জ্যেষ্ঠ এই সাংবাদিক আরো বলেন, এই পাঁচটা ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক এখন ‘ফে ফে’ করে রাস্তায় ঘুরছে। যারা এক্সিম ব্যাংকে টাকা রাখছে তারা কি নজরুল ইসলাম মজুমদার কে চেনে? তারা কাউকে চেনে না, তারা চেনে সরকারকে, তারা চেনে রাষ্ট্রকে-যে রাষ্ট্র এই ব্যাংকগুলোকে অনুমতি দিয়েছিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন